ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৩:২১:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা

বইমেলায় নারীকে জরিমানার ভিডিও অপসারণের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বইমেলায় মাস্ক না পরায় এক নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার ঘটনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ওই ঘটনার ভিডিও সরানোর নির্দেশনা চাওয়া হয়।

গত রোববার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন করার হয়।

উক্ত নারীর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার বইমেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেই অভিযানে মাস্ক না পরায় এক নারীকে ২০০ টাকা জরিমানা করেন তিনি। সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যায়, অর্থদণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করছিলেন ওই নারী। সেখানে উত্তেজিত হয়ে তিনি বলেছিলেন, তাকে এভাবে ক্যামেরার সামনে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে? পরে জানা যায় ওই নারী অভিনেত্রী নাফিজা তুষি।

নাফিজা তুষি গণমাধ্যমকে বলেন, ‘আমি ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম, আমার যদি কোনো পানিশমেন্টও হয় সাইডে গিয়ে কথা বলেন। কিন্তু উনি বিষয়টি বারবার ঘুরাচ্ছিলেন। আমি দেখছিলাম, সামনে ভিডিও করা হচ্ছে। আমি ফাইনও দিয়েছি। মেলায় আরও মানুষ ছিল, যারা মাস্ক পরেনাই। সেটাও বলছি না। কিন্তু পারমিশন ছাড়া বিষয়টি কেন ভিডিও করবে?’